বিছানায় থাকা একটি নারী দেহের ওপর থেকে চাদর সরিয়ে নিচ্ছে গ্লাভস পরা দুটি হাত

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে নেক্রোফিলিয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে

সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মর্গে রাখা এক তরুণীর মৃতদেহে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছে মরদেহ আনা-নেওয়ার দায়িত্বে থাকা লাশবাহক।

তবে এমন ঘটনা বাংলাদেশে এবারই প্রথম নয়। এর আগে, ২০২২ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এমনই আরেকটি ঘটনায় গ্রেফতার হন মর্গের পাহারাদার মো. সেলিম।

আর ২০২০ সালে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঁচটি মরদেহে একই পুরুষের বীর্যের উপস্থিতি পেয়ে তদন্তে নামে সিআইডি। গ্রেফতার হন মর্গের ডোমের সহযোগী মুন্না ভক্ত।

গত সাত বছরে সামনে আসা তিনটি ঘটনাতেই ভুক্তভোগী ছিল নারীর মরদেহ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *