এরশাদের পদত্যাগের দাবিতে সেদিন সারাদেশ থেকে ঢাকায় চলে এসেছিল হাজার হাজার মানুষ

ছবির উৎস, Dinu Alam

ছবির ক্যাপশান, এরশাদের পদত্যাগের দাবিতে সেদিন সারাদেশ থেকে ঢাকায় চলে এসেছিল হাজার হাজার মানুষ

    • Author, মোয়াজ্জেম হোসেন
    • Role, বিবিসি বাংলা

১০ই নভেম্বর, ১৯৮৭ সাল। প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগ এবং গণতন্ত্রের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার সচিবালয় অবরোধের ডাক দিয়েছিল বিরোধী দলগুলো। অবরুদ্ধ নগরীতে সেদিন রাস্তায় নেমেছিল এক তরুণ, নূর হোসেন। তার বুকে পিঠে স্বৈরতন্ত্রের পতন আর গণতন্ত্রের দাবিতে লেখা শ্লোগান। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার আগে তোলা নূর হোসেনের ছবি পরবর্তীকালে হয়ে উঠে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক।

এক শ্রমজীবী নিম্নবিত্ত পরিবারের এই তরুণ কী ভেবে সেদিন নিজের শরীরকে জীবন্ত পোস্টার করে তুলেছিলেন? কে তার শরীরে লিখে দিয়েছিল এই শ্লোগান?

গুলিবিদ্ধ নূর হোসেনকে সেদিন ঢাকার শাহবাগের পুলিশ কন্ট্রোলরুমের যে সেলে ফেলে রাখা হয়েছিল, সেখানে তখন রাজনৈতিক বন্দী হিসেবে আটক ছিলেন আরও অনেকে। তাদের মধ্যে ছিলেন এই প্রতিবেদনের লেখক, বিবিসির মোয়াজ্জেম হোসেনও। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ৩৩ বছর পর তিনি নূর হোসেনের পরিবার, বন্ধু, সাংবাদিক, আলোকচিত্রী এবং সহবন্দীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছেন সেদিনের ঘটনাপ্রবাহ:

নূর হোসেন

ছবির উৎস, Pavel Rahman

ছবির ক্যাপশান, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে উঠে নূর হোসেনের ছবি

১০ই নভেম্বর, ১৯৮৭: শাহবাগ, পুলিশ কন্ট্রোল রুম

ঝাঁকড়া চুলের শ্যামলা রঙের ছেলেটিকে আমরা যখন দেখি, তখন তার দেহ রক্তাক্ত। কিন্তু তার শরীরে সাদা রঙে লেখা শ্লোগান তখনো জ্বলজ্বল করছে। আমরা তখনো জানি না, ছেলেটি কে, কী তার নাম।

শাহবাগের পুলিশ কন্ট্রোল রুমের ছোট্ট এক সেলে পড়েছিল কয়েকটি রক্তাক্ত দেহ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *