খালি সিলিন্ডার হাতে নিয়ে গ্যাসের লাইনে দাঁড়িয়ে আছেন নাগরিকরা

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, সরকারের তরফে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও বেশ কিছু জায়গায় ‘প্যানিক বাইং’ এর ঘটনা ঘটছে

মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ফলে ভারতে যে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে, তার সুযোগ নিয়ে গ্যাসের কালোবাজারি শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নানা শহরের বাসিন্দারা অভিযোগ করছেন যে, নির্ধারিত দামের বহুগুণ অর্থ দিয়ে তাদের গ্যাস নিতে হচ্ছে। বিকল্প হিসাবে কেউ কেউ আবার কেরোসিন দিয়ে রান্না করতে শুরু করেছেন।

ভারতের রাজধানী দিল্লিতে এবার রান্নার গ্যাস সিলিন্ডার মজুত করে রাখার জন্য ধরপাকড় শুরু হয়েছে। মার্চ মাসে দিল্লিতে মোট ১৭১০টি রান্নার গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। কালোবাজারি রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশজুড়েই।

সরকারি তথ্য অনুযায়ী, পয়লা মার্চ থেকে ২৬শে মার্চের মধ্যে রাজধানী জুড়ে ৭৬টি অভিযান চালানো হয়।

দিল্লিতে ২২টি এফআইআর দায়ের করা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মূল অভিযোগের তীর বেশিরভাগই গ্যাসের ডিলার বা ডেলিভারি বয়দের দিকে।

ভারত সরকারের তরফে বারবার জানানো হয়েছে, দেশে যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তরফে দেশবাসীকে অনুরোধ করা হয়েছে আতঙ্কিত হয়ে ‘সিলিন্ডার মজুত বা প্যানিক বাইং’ না করার জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *