পরিচয় প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কথা বলেন বিবিসির সঙ্গে
ছবির ক্যাপশান, পরিচয় প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কথা বলেন বিবিসির সঙ্গে

পাঁচ অগাস্টের পর একদিনই ক্যাম্পাসে গিয়েছিলেন একটা পরীক্ষায় অংশ নিতে, কিন্তু সেদিনই ‘শিকার হন হামলার’। পরীক্ষা তো দিতেই পারেননি, বরং মামলার আসামি হয়ে জেল খাটতে হয়েছে সাতাশ দিন।

গত দেড় বছর ধরে ক্লাস-পরীক্ষা কোনোটিতেই অংশ নিতে পারছেন না দাবি করে এই কথাগুলো বলছিলেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (ছদ্মনাম)।

“আমি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এটা ক্যাম্পাসের সবাই জানতো। ফলে আমি পরীক্ষা দিতে আসার কথা বিভাগে আগেই জানিয়েছিলাম। কিন্তু তারা নিরাপত্তা দিতে পারবেন না বলে আমাকে জানান। আমি মবের শিকার হলে থানায় নেওয়া হয়। পরে বিএনপি অফিসের একটা বিস্ফোরক মামলায় জেলে পাঠানো হয়,” বলছিলেন তিনি।

মিজ খাতুন জানান, জেল থেকে জামিন পাওয়ার পর তিনি আর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করেননি। এখন তার শিক্ষাজীবনই অনিশ্চিত।

“ধরেন আমি অপরাধী, কিংবা বুঝলাম যে আমার একটা শাস্তি হয়েছে। যদি এ রকমটাও হত তাহলেও এই যে লম্বা সময়, সেটা আমার নষ্ট হতো না। আমার তো বয়স আটকায় নেই। কিন্তু আমি অনার্স শেষ করতে পারছি না। আমি কি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর অপেক্ষায় থাকবো, নাকি নতুন করে অন্য কোথাও ভর্তি হবো সেটাও বুঝতে পারছি না,” বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই কর্মী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *