একটি ব্যানারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, সামনে মিছিল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে বেশ কয়েকটি রাজনৈতিক দল

অতীতের মতো এবারও জোটগতভাবে নির্বাচনে নামতে যাচ্ছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে দল ছেড়ে বা বিলুপ্ত করে অন্য দলে যোগ দেওয়ার যে হিড়িক এবার চোখে পড়ছে, তেমনটা এর আগে আর কখনো দেখা যায়নি।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন শিক্ষার্থীর গড়া রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন শনিবার।

যোগ দেওয়ার সাথে সাথেই তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে লড়ার মনোনয়ন পেয়েছেন।

সম্প্রতি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদও দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে ধানের শীষে নির্বাচন করার জন্য।

ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দল বিলুপ্ত করার নজিরও স্থাপন করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *