শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার প্রথম বার্ষিকীতে ঢাকায় সংসদ ভবনের সামনে মিছিল

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, নির্বাচনে অংশ নেওয়া এবং পরে সরকার গঠনের বিষয়ে সমঝোতার চেষ্টা করছে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো, গত ৫ই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার প্রথম বার্ষিকীতে ঢাকায় সংসদ ভবনের সামনে মিছিলের ছবি

আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে জোট বা সমঝোতার আলোচনা যেমন আছে, তেমনি নির্বাচনের পর সরকার গঠনের সময় সেখানে সব দলের প্রতিনিধিত্ব যাতে থাকে এরকম একটা বিষয়ও আলোচনায় উঠে এসেছে।

“একটা তৎপরতা চালাচ্ছি, সেটা অভ্যন্তরীণভাবে বা বলতে পারেন কিছুটা পর্দার আড়াল থেকে। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দল আমরা যেন নিজেরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে নির্বাচনটা করতে পারি এবং নির্বাচন পরবর্তী যে সরকার গঠন হবে সে সরকারে যেন গণঅভ্যুত্থানে অংশীজন সকলের একটা প্রতিনিধিত্ব থাকে। যেটা বিএনপির ঘোষণা যে জাতীয় সরকারের সাথে অনেকটা মিল আছে”।

আগামী নির্বাচনের আগে জোটের রাজনীতি এবং নতুন জোট গঠন প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এই কথা বলেছেন।

জোটে থেকে ভোটে অংশ নেওয়া এবং নির্বাচন পরবর্তী সরকারে জায়গা পাওয়ার আলোচনা সমান্তরালে চলছে বলে জানিয়েছেন তিনি।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “নির্বাচন করাটাই কিন্তু এবার সংকট থেকে উত্তরণের একমাত্র পথ নয়। নির্বাচনের পরেও এই দেশকে স্থিতিশীল রাখা, দেশের উন্নয়ন অগ্রগতি এবং সরকারের স্ট্যাবিলিটি ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *