দুই জন নারী তাদের আঙুলে ভোটের অমোচনীয় কালি দেখাচ্ছেন, তাদের মুখে হাসি

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, সবশেষ জাতীয় নির্বাচনের তুলনায় এবারে ভোটার সংখ্যা বেড়েছে

কয়েকদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো ও প্রার্থীরা। নির্বাচন কমিশনের তথ্য বলছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ ভোটার রয়েছে এই নির্বাচনে।

সম্প্রতি সারাদেশের আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বা ইসি।

এতে দেখা গেছে, আগামী ১২ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ভোট দিতে পারবেন।

এর মধ্যে পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার, নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার এবং হিজড়া ভোটার আছেন এক হাজার ১২০ জন।

এবার প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *