৯ই মার্চ ১৯৭৩, দৈনিক গণকণ্ঠ পত্রিকা

ছবির উৎস, SONGRAMER NOTEBOOK

ছবির ক্যাপশান, ৯ই মার্চ ১৯৭৩, দৈনিক গণকণ্ঠ পত্রিকা

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত জাতীয় সংসদের ১২টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হাতে গোনা কয়েকটি নির্বাচন বাদে বেশিরভাগ নির্বাচন নিয়েই ছিল নানা প্রশ্ন, যা থেকে বাদ যায়নি বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনও।

বাংলাদেশের স্বাধীনতার এক বছরের মাথায় ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের নতুন সংবিধান প্রণয়নের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের সাতই মার্চ।

মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের হাতে তখন দেশের শাসন ক্ষমতা। দেশের সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল দলটি এবং ভোটারদের পছন্দের জায়গায় ছিলেন শেখ মুজিবুর রহমান।

কিন্তু এই সব ধারণাই পাল্টে দিয়েছিল বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের গল্প।

গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করতো এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু এরপরও সেই নির্বাচনে সারা দেশে ব্যাপক অনিয়ম-কারচুপির ঘটনা ঘটেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *