‘নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

রবিবার সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম এ সময় বলেন, ‘সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

‘প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনি বিধিমালার আওতায় করা হয়। শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই তা বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।’

নির্বাচন প্রসঙ্গে ইসি আনোয়ারুল জানান, নির্বাচনকে সামনে রেখে সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনও চ্যালেঞ্জ হিসেবে থাকবে না বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনও কর্মকর্তা যাতে নির্বাচনি দায়িত্বে না থাকেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *