বাংলাদেশ ও ভারতের পতাকা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা

‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ নির্বাচন আয়োজনের বিষয়ে ভারতের আহ্বানে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের তরফ থেকে সবশেষ বক্তব্যে দেওয়া ‘নসিহতের’ প্রয়োজন নেই।

“বাংলাদেশে নির্বাচন কেমন হবে, এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না” উল্লেখ করে এই বিষয়ে দিল্লির ভূমিকাকে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, একইদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়। তিনদিন আগে ১৪ই ডিসেম্বর প্রকাশির আরেকটি বিজ্ঞপ্তিতেও বিষয়টির উল্লেখ ছিল।

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে অতীতে আয়োজিত তিনটি বিতর্কিত নির্বাচনের সময় দেশটির সমর্থনমূলক অবস্থান, শেখ হাসিনাকে ফেরত না দেওয়া এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে সন্দেহের মতো অন্তত তিনটি বিষয় এমন তীব্র প্রতিক্রিয়ার পেছনে ফ্যাক্টর হিসেবে থাকতে পারে।

আরও পড়তে পারেন:
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ছবির উৎস, screen grab

ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

শেষ তিনটি নির্বাচনে ভারতের বিতর্কিত ভূমিকা

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন আয়োজিত তিনটি নির্বাচনই নানা কারণে বিতর্কিত ছিল। অভিযোগ আছে, এসব নির্বাচনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভারত কখনো প্রত্যক্ষ, আবার কখনো পরোক্ষ ভূমিকা রেখেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *