বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে ভোট নিয়ে উদ্বেগ আছে সংখ্যালঘুদের মধ্যে
ছবির ক্যাপশান, বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে ভোট নিয়ে উদ্বেগ আছে সংখ্যালঘুদের মধ্যে

“আমরা যদি বিএনপিরে ভোট দিই তালি আমাগে জামাত আইসে ধরে বসবে, আর যদি জামাতরে ভোট দিই তালি বিএনপি আইসে ধরে বসবে। কোন দিকে যাবো আমরা কন?” ভোটে বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলার কাছে এ মন্তব্য করেন যশোরের অভয়নগরের নির্মল বিশ্বাস।

একই গ্রামের শিউলি বিশ্বাস বলেন, “আমরা হলাম হিন্দু মানুষ, সামনে যদি ব্যালট পেপারে সিল মাইরে দিই তাও কিন্তু আমাদের বিশ্বাস করবে না, এইটাই কিন্তু বাস্তব। আমরা হয়ে গেছি বলের মতো, যেদিকে যাই সেদিকে লাথি খাই। পথে ঘাটে যেহানেই যাই শুনি হিন্দু মানেই নৌকার।”

ভোটকে সামনে রেখে প্রতিক্রিয়া দেয়া দুইজন যশোরের অভয়নগরের ডহরমসিয়াহাটি গ্রামের ভুক্তভোগী বাসিন্দা নির্মল ও শিউলি বিশ্বাসের। গত বছর মে মাসে তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। স্থানীয় এক বিএনপি নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হিন্দু অধ্যুষিত মতুয়া সম্প্রদায়ের ওই গ্রামের ১৮টি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছিল।

শিউলি বিশ্বাস বলছিলেন, এবার নির্বাচনে নিরাপত্তার বিষয়টি তাদের অগ্রাধিকার। “আমরা অবশ্যই ভোট দিতে যাব। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের যে নিরাপত্তা দেবে আমরা তারেই ভোট দেব।”

২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে বসত বাড়িতে আগুন, ধর্মীয় অবমাননার অভিযোগে ভালুকায় পিটিয়ে আগুন দিয়ে দিপু চন্দ্র হত্যা এবং পর পর কয়েকজন হিন্দু ব্যবসায়ী খুন হওয়ার ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উৎকন্ঠা সৃষ্টি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *