নির্বাচনের আগে বড় দুটি রাজনৈতিক জোটের ভেতরে আসন বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে  টানাপোড়েন দেখা যাচ্ছে
ছবির ক্যাপশান, নির্বাচনের আগে বড় দুটি রাজনৈতিক জোটের ভেতরে আসন বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন দেখা যাচ্ছে

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে দুটি জোট সক্রিয় হয়ে উঠেছে।

একটিতে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। মূলত: অতীতে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলোসহ বিভিন্ন দলকে নিয়ে আসন সমঝোতার এই জোট হয়েছে।

অন্য নির্বাচনী জোটে আছে জামায়াত, ইসলামী আন্দোলন এবং এনসিপিসহ এগারটি দল।

বলা হচ্ছে, আগামী নির্বাচনে মূল লড়াই হবে মূলত: এই দুটি জোটের মধ্যে। ইতোমধ্যেই বিএনপি এবং জামায়াত তাদের জোটে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করছে।

তবে এই আসন সমঝোতা করতে গিয়েই দেখা যাচ্ছে, দুটি জোটের ভেতরেই একধরনের বিভক্তি, সংশয়, অবিশ্বাস ক্রমান্বয়ে স্পষ্ট হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *