জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে- এখনও এই সিদ্ধান্তে জামায়াতে ইসলামী অনড় রয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্লারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ের ওপর করা একটি প্রশ্নেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন ভোটাররা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *