টি-২০ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী ভারতীয় দলের সদস্যরা

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, টি-২০ ক্রিকেটে এর আগে কোনও দল তিনটি বিশ্বকাপ জেতেনি, একই সাথে এই প্রথম কোনও দল টানা দুইটি বিশ্বকাপ জিতলো

পড়ার সময়: ৫ মিনিট

আরও একবার বিশ্বকাপ ফাইনাল, ভারতের মাটিতে বিশ্বকাপ আর সেই বিশ্বকাপের ফাইনালে ভারত, খেলা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে খেলা মানেই ঘুরে ফিরে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আরও একবার যেন নীলের সমুদ্রে পরিণত হয়েছিল। আর সেই নীল ঢেউয়ের মাঝেই বিশ্ব ক্রিকেটের নিয়মিত ফাইনালিস্ট হিসেবে পরিচিত নিউজিল্যান্ড দল পেল কঠিন এক পরাজয়।

আয়োজক ও টুর্নামেন্টের শুরু থেকেই শিরোপার বড় দাবিদার ভারত আহমেদাবাদে ৯৬ রানের বিশাল ব্যবধানে জিতে নিজেদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছে।

ভারত একইসাথে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।

টি-২০ ক্রিকেটে এর আগে কোনও দল তিনটি বিশ্বকাপ জেতেনি, একই সাথে টানা দুই বিশ্বকাপও এই প্রথম কোনও দল জিতলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *