ট্রফি নিয়ে উচ্ছাস ভারতীয় নারী ক্রিকেট টিমের

ছবির উৎস, PUNIT PARANJPE/AFP via Getty Images

ছবির ক্যাপশান, ট্রফি নিয়ে উচ্ছাস ভারতীয় নারী ক্রিকেট টিমের

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের একটি ম্যাচের ভিডিও ২০২০ সালের আটই মার্চের পরে ভাইরাল হয়েছিল।

প্রায় এক লক্ষ দর্শক আসনের ওই স্টেডিয়াম পুরো ভর্তি হয়ে যাওয়াটা নতুন ঘটনা নয়। কিন্তু সেই সময়ে করোনা মহামারি ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। অনেক দেশেই লকডাউন হয়ে গিয়েছিল, অন্য অনেক দেশ লকডাউনের দিকে এগোচ্ছিল।

এরকমই একটা সময়ে নারীদের ক্রিকেট ম্যাচ দেখার জন্য ৯৩ হাজারেরও বেশি মানুষ মেলবোর্ন স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। অস্ট্রেলিয়া আর ভারত সেদিন ২০২০-র নারী টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ চলছিল সেখানে।

কয়েকমাস আগেই ভারতীয় টিমে শেফালি ভার্মার অভিষেক হয়েছিল।

ওই ম্যাচে শেফালির ব্যাট থেকে মাত্র দুই রান এসেছিল, কিন্তু ওই ম্যাচের ব্যাপারে কথা বলতে গিয়ে শেফালি বলেছিলেন, “মাঠে এত চেঁচামেচি হচ্ছিল যে আমি কিছু বুঝতেই পারিনি”।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *