বিসিবি, নাজমুল ইসলাম

ছবির উৎস, BCB/SCREEN GRAB

ছবির ক্যাপশান, বাংলাদেশের ক্রিকেটাররা ‘আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে’ পারেনি এবং তাদের পেছনে ‘খরচ’ করা হচ্ছে- পরিচালক নাজমুল ইসলামের এমন মন্তব্যে সমালোচনা তৈরি হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত, বলছে ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য একাধিক সূত্র। এই ইস্যুতে দলগুলোর মালিক পক্ষ ও বিপিএলের গভর্নিং বডির বৈঠকের পর চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানা যাচ্ছে।

এর আগে ক্রিকেটারদের বিশ্বকাপে খেলা নিয়ে মন্তব্য করার পর বাংলাদেশের ক্রিকেটাররা এক হয়ে জানিয়েছিল, বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ড থেকে না সরালে তারা আর মাঠে নামছে না।

বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে পরীক্ষিত ‘ভারতের এজেন্ট’ বলে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা বিসিবি পরিচালক নাজমুল ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যের জের ধরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ বা কোয়াবের অন্তর্ভুক্ত ক্রিকেটাররা।

পরে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং বোর্ডের সার্বিক স্বার্থ বিবেচনায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বোর্ডের সংবিধানের ৩১ অনুচ্ছেদে সভাপতিকে দেওয়া ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *