উত্তর মেরুর আকাশে যে আলোর ঝলকানি তৈরি হয় বছরের নির্দিষ্ট সময়ে, যেটা মেরূপ্রভা বা ‘অরোরা’ নামেও পরিচিত, সেখানে রাতের বেলায় একটি রকেট উৎক্ষেপণের দৃশ্য

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, উত্তর মেরুর আকাশে বছরের নির্দিষ্ট সময়ে রাতের বেলা যে আলোর ঝলকানি তৈরি হয়, যেটা মেরূপ্রভা বা ‘অরোরা’ বা নর্দার্ন লাইটস নামেও পরিচিত, সেখানে একটি রকেট উৎক্ষেপণের দৃশ্য

নরওয়েতে ১৯৯৫ সালের ২৫শে জানুয়ারি নর্দার্ন লাইটস নিয়ে গবেষণার উদ্দেশ্যে একটি রকেট উৎক্ষেপণ করা হয়। কিন্তু রাশিয়া ভুল করে সেটিকে মস্কোর দিকে সরাসরি ধেয়ে আসা একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বলে ধরে নেয়।

প্রসঙ্গত, উত্তর মেরুর আকাশে বছরের নির্দিষ্ট সময়ে রাতের বেলা যে আলোর ঝলকানি তৈরি হয়, সেটা মেরূপ্রভা বা নর্দার্ন লাইটস বা অরোরা নামেও পরিচিত।

শীতকালের এক হিমশীতল দিনে, মাত্র এক ঘণ্টারও কিছু বেশি সময়ের জন্য পৃথিবী শীতল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নের একেবারে কাছাকাছি চলে গিয়েছিল সেদিন।

দিনটি ছিল অন্যান্য দিনের মতোই খুব সাধারণ এক বুধবার, দুপুর গড়িয়ে তখন বিকেল।

রাশিয়ার উত্তরাঞ্চলে বিভিন্ন রেডার স্টেশনের দায়িত্বে থাকা সামরিক প্রযুক্তিবিদরা তাদের স্ক্রিনে এক অশুভ সংকেত দেখতে পান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *