ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি বের হয়

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি বের হয়

বাংলাদেশে পহেলা বৈশাখকে ঘিরে সারাদেশে উদযাপন প্রস্তুতির পাশাপাশি নববর্ষের শোভাযাত্রার নাম গত বছর একবার পরিবর্তনের পর এবার আবার নতুন করে নির্ধারণ করেছে সরকার, যার ফলে এ নিয়ে রাজনৈতিক বিতর্ক এ বছর আরও বেড়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর এই শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’, যা এর আগে কখনো ‘আনন্দ কিংবা মঙ্গল শোভাযাত্রা’ নামে আয়োজন করা হতো।

ইতিহাসবিদ ও গবেষকরা অবশ্য বলছেন, একসময় পুরো বৈশাখ উদযাপনকে নিয়েই ‘হিন্দুয়ানী’ কিংবা এ ধরনের আয়োজন ব্যাখ্যা দিয়ে বিতর্ক তৈরির প্রবণতা দেখা যেত, কিন্তু গত এক দশকে এ বিতর্কের কেন্দ্র এসে দাঁড়িয়েছে নববর্ষের শোভযাত্রা।

বিশেষ করে ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা পাওয়ার পর থেকে একে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও জোরদার হয়েছে, যার ফলে অনেকে মনে করছেন এটি এখন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্বের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলছেন, “শত বছর ধরে বৈশাখী মেলাসহ নানা আয়োজনে নববর্ষ উদযাপিত হয়েছে আবহমান এই সমাজে। কারও গায়ে ফোস্কা পড়েনি। ফলে শোভাযাত্রা ঘিরে যে বিতর্ক সেটি যে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি তাতে কোনো সন্দেহ নেই”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *