বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক। যদিও আওয়ামী লীগের নৌকা প্রতীক এখন ইসির তালিকায় স্থগিত
ছবির ক্যাপশান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক। যদিও আওয়ামী লীগের নৌকা প্রতীক এখন ইসির তালিকায় স্থগিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা এরই মধ্যে নিজ নিজ দলের পক্ষে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নিজস্ব প্রতীকের সমর্থনে মিছিল-গণসংযোগ করতেও দেখা যাচ্ছে।

বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর মতো দলগুলো যখন ‘ধানের শীষ’ বা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে মাঠের রাজনীতিতে সরব, তখন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ‘নৌকা’ নেই ভোটের মাঠে। আর রাজনীতির নানা দোলাচলে ঝুলে আছে লাঙ্গল প্রতীকের নির্বাচনের ভবিষ্যৎ।

আবার, কাঙ্ক্ষিত প্রতীকের দাবিতে ভোটে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তও আটকে আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো নতুন রাজনৈতিক দলের।

বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বলছে- ধানের শীষ, নৌকা, লাঙ্গল কিংবা দাঁড়িপাল্লার মতো প্রতীকগুলো ভোটের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবেই রয়ে গেছে বছরের পর বছর।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *