সবুজ ধানখেতের ভেতর কালো প্যান্ট, সাদা টিশার্ট ও ক্রিকেট আম্পায়ারদের মতো টুপি পরে দুই হাতে রিভিউ আবেদন দেখাচ্ছেন বিএনপির প্রার্থী

ছবির উৎস, Alal Uddin Alal

ছবির ক্যাপশান, সামাজিক মাধ্যমে পোস্ট করা এই ছবি দলের ভেতরে-বাইরে আলোচনার জন্ম দিয়েছে

বাংলাদেশের ফেনীর একটি সংসদীয় আসনে দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণার পর সেটি পুনর্বিবেচনার জন্য ক্রিকেটীয় স্টাইলে ‘রিভিউ’ আবেদন করে আলোচনায় এসেছেন ফেনীর একজন বিএনপি নেতা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিস্তীর্ণ ধানখেতে দাঁড়িয়ে মাথায় হ্যাট পরিহিত ওই নেতা ক্রিকেটের আম্পায়ারদের মতো করে রিভিউ আবেদন করছেন।

জেলা বিএনপির ওই নেতার নাম আলাল উদ্দিন আলাল এবং তিনি ফেনী জেলা বিএনপির সদস্যসচিব। বিএনপির রাজনীতিতে ফেনী জেলা দলীয় চেয়ারপার্সন ‘খালেদা জিয়ার জেলা’ হিসেবে পরিচিত।

মি. আলাল নিজেই তার ‘রিভিউ আবেদনের’ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন।

“আমি জেনারেশন জেড এর দৃষ্টিভঙ্গি বিবেচনা করে অহিংস পন্থায় মনোনয়ন পরিবর্তনের জন্য দলের হাইকমান্ডের কাছে রিভিউ আবেদন করেছি,” বলছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *