বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নানা প্রতিশ্রুতি দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধর্মীয় অপব্যাখ্যায় কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের ধারাবাহিক ভাষণের অংশ হিসেবে সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মি. রহমান বলেন, “৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় কে কোন ধর্মের এটি কোনো জিজ্ঞাসা ছিল না, ২৪ এর স্বাধীনতা রক্ষার যুদ্ধেও কে কোন ধর্মের, এটি কোনো জিজ্ঞাসা ছিল না,”

কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান বলেন, “দলীয় স্বার্থে ধর্মের অপব্যাখ্যা করে বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করারও অপচেষ্টা চালাচ্ছে, সুতরাং সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে”

প্রায় চল্লিশ মিনিটির এই ভাষণে রাষ্ট্র গঠন, অর্থনীতি, পররাষ্ট্রনীতিসহ নানা বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *