ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সাথে  গত বছর জানুয়ারিতে বরিশালে গিয়ে দেখা করেছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

ছবির উৎস, Islami Andolon

ছবির ক্যাপশান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সাথে গত বছর জানুয়ারিতে বরিশালে গিয়ে দেখা করেছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর ধর্মভিত্তিক দলগুলোর ভোট ‘এক বাক্সে’ আনার চেষ্টা মুখ থুবড়ে পড়লো কি-না সেই প্রশ্ন উঠছে।

অবশ্য বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে ‘অনৈক্য আর বিবাদ’ এতই তীব্র ও দৃশ্যমান যে, এসব দলের পক্ষে জোটবদ্ধ হয়ে অগ্রসর হওয়া কতটা সম্ভব সেই আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এখনো ‘এক বাক্স নীতিতে’ আছে এবং দলটি মনে করছে ‘ইসলামপন্থিদের ভোট এক বাক্সে’ আনার সময় এখনো শেষ হয়ে যায়নি।

তবে ইসলামী আন্দোলন বলছে, ‘ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না’ বলে জামায়াতের আমির যেই ঘোষণা দিয়েছেন, সেটি দুই দলের মধ্যে আদর্শিক দূরত্বের প্রকাশ ঘটিয়েছে এবং এই ‘আদর্শিক দূরত্ব’ই শেষ পর্যন্ত নির্বাচনী জোট করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা অবশ্য বলছেন, নির্বাচনী ঐক্য না হলে জামায়াত ও ইসলামী আন্দোলন- উভয় দলই ক্ষতিগ্রস্ত হবে তবে নিজেদের মধ্যে প্রচণ্ড অনৈক্য নিয়ে ‘ইসলামপন্থীদের ভোট’ এক বাক্সে আনার কথা কিসের ভিত্তিতে বলা হয়েছিল তা তারা কখনোই পরিষ্কার করতে পারেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *