দুই বাংলার সৌহার্দ্যের সম্পর্ক বরাবরের। বিশেষত ভোজনরসিক বাঙালির খাদ্যাভ্যাস এই সুসম্পর্কের বড়সড় ভিত। আম, ইলিশপ্রিয় ‘আমবাঙালি’র হাত ধরে আগাগোড়া এগিয়েছে রাষ্ট্রপ্রধানদের সম্পর্কও। মাঝে দেড় বছর অন্তর্বর্তী সরকারের আমলে সে দেশে সংখ্যালঘু নির্যাতনকে ঘিরে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। কিন্তু পদ্মাপাড়ে নবনির্বাচিত সরকারের আমলে সেই তিক্ততা ভুলে সম্পর্ক মধুর করতে উদ্যোগী এপার বাংলা। তারই প্রাথমিক ধাপ হিসেবে বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে উপহার স্বরূপ বাংলার মিষ্টি এবং ফুল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকার গুলশনে বিএনপির দলীয় কার্যালয়ে সেই উপহার পৌঁছনোর খবর নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্যরা। ‘দিদি’র এমন উপহারে যথারীতি আবেগে ভাসলেন খালেদাপুত্র।

শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল বড় সুন্দর। উভয়ের মধ্যে দিদি-বোনের মতো ব্যক্তিগত সুসম্পর্ক ছিল। দেখা হলে প্রশাসকের গাম্ভীর্য ছেড়ে একে অপরকে নিখাদ আন্তরিকতায় জড়িয়ে ধরেছেন – এই ছবি খুবই পরিচিত। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশে হাসিনা জমানা পতনের পর কূটনৈতিক কারণেই সেই সম্পর্কে ছেদ পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *