দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরিত গাড়িটি ঘিরে কয়েকজন নিরাপত্তা বাহিনীল সদস্য ও উদ্ধারকর্মীকে দেখা যাচ্ছে।

ছবির উৎস, Hindustan Times via Getty Images

ছবির ক্যাপশান, দিল্লির লাল কেল্লার কাছে যেখানে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল।

পুলিশ হরিয়ানার ফরিদাবাদস্থিত আল-ফালাহ মেডিক্যাল ইউনিভার্সিটির দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে। তারা হলেন কাশ্মীরের ডা. মুজাম্মিল শাকিল এবং লক্ষ্ণৌয়ের ডা. শাহীন সাঈদ।

ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ভূপিন্দর কৌর আনন্দ ১২ই নভেম্বর এই প্রসঙ্গে একটি বিবৃতিতে উল্লেখ করেছেন যে, “আমরা জানতে পেরেছি যে তদন্তকারী সংস্থাগুলি আমাদের বিশ্ববিদ্যালয়ের দু’জন চিকিৎসককে নিজেদের হেফাজতে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের শুধুমাত্র কাজের বিষয়ে যোগাযোগ ছিল। এই তদন্তে আমরা সম্পূর্ণরূপে সহযোগিতা করছি।”

জম্মু ও কাশ্মীর, হরিয়ানা ও উত্তরপ্রদেশের পুলিশের তরফে এই যৌথ অভিযান চালানো হয়েছিল। ফরিদাবাদ পুলিশের দাবি, ডা. মুজাম্মিল শাকিলের কাছ থেকে ‘আপত্তিকর উপাদান’ উদ্ধার করা হয়েছে। তাকে গত ৩০শে অক্টোবর গ্রেপ্তার করা হয়।

গত, দশই নভেম্বর সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে হওয়া বিস্ফোরণের সঙ্গে এর যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

ফরিদাবাদের পুলিশ কমিশনার সত্যেন্দ্র গুপ্তা সাংবাদিকদের বলেছেন, “মুজাম্মিল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার কাছ থেকে একটি কির্নিকভ রাইফেল, একটি পিস্তল এবং একটি টাইমার উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে ৩৬০ কেজি দাহ্য পদার্থও উদ্ধার করা হয়েছে, তবে এটি আরডিএক্স নয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *