পুড়ে যাওয়া যানবাহনের ধ্বংসস্তূপ, আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পেছনে দিল্লি ফায়ার সার্ভিসের একটি লাল গাড়ি

ছবির উৎস, Sanjeev Verma/Hindustan Times via Getty Images

ছবির ক্যাপশান, সোমবারের বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা

(এই প্রতিবেদনের কিছু অংশ পাঠককে বিচলিত করতে পারে)

দিল্লির লাল কেল্লার কাছে গত সোমবার সন্ধ্যায় যে বিস্ফোরণ ঘটে, সেটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে ঘোষণা করেছে ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে সংবাদ সংস্থা পিটিআই পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে যে বিস্ফোরণে বিলাল নামে আহত একজন ব্যক্তি বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

আবার বৃহস্পতিবার সকাল থেকে কমান্ডো বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড ও হরিয়ানা পুলিশের সদস্যরা ফরিদাবাদে নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

সেখানে একটি লাল রঙের গাড়ি খুঁজে পাওয়া গেছে, যেটি বিস্ফোরণের ঘটনায় মূল সন্দেহভাজন ডা. উমর নবীর বলে তদন্তকারীদের উদ্ধৃত করে জানিয়েছে এএনআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *