মোবাইলে সাহিলের ছবি দেখাচ্ছেন তার পরিবারের একজন সদস্য

ছবির উৎস, BBC/Prabhat Kumar

ছবির ক্যাপশান, ঘটনার সময় কাজ করে বাড়ি ফিরছিল সাহিল

“রাত ন’টা বাজলেই মনে হয় সাহিল বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। কড়া নেড়ে বলছে, আম্মি, দরজা খোলো… আমি চলে এসেছি”।

“আমি জানি ও আর এই পৃথিবীতে নেই। কিন্তু আমার মনে এখনো একটা আশা রয়ে গেছে যে ও বাড়ি আসবে। ওর অপেক্ষায় রাত একটা পর্যন্ত জেগে বসে থাকি,” কথাগুলো বলছিলেন দিল্লির এক মা।

দিল্লির শাহদরার বাসিন্দা এই নারীর নাম নিশা আনসারি।

এই প্রথমবার নয়, এর আগেও সন্তানহারা হয়েছেন তিনি। গত পাঁচ বছরে তার দুই ছেলেকে হারিয়েছেন বছর ৪২-এর এই মা।

তার বড় ছেলেকে ২০২০ সালে মারাত্মক এক রোগ কেড়ে নিয়েছিল। সেই সময় তার বয়স ছিল ১৮ বছর। দ্বিতীয় ছেলে, সাহিলকে তিনি হারিয়েছেন দিন কয়েক আগে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *