বিস্ফোরণে নিহত একজন দিল্লিবাসীর শোকার্ত প্রিয়জনরা, মঙ্গলবার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিস্ফোরণে নিহত একজন দিল্লিবাসীর শোকার্ত প্রিয়জনরা, মঙ্গলবার

ভারতের রাজধানী দিল্লিতে লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় বিধ্বংসী গাড়ি বিস্ফোরণের ঘটনায় যথারীতি তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশ জুড়ে।

তদন্তকারী সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে এটিকে এখনো সন্ত্রাসবাদী হামলা বলে ঘোষণা না করলেও ঘটনাপ্রবাহের যে বিবরণ পাওয়া যাচ্ছে এবং এর সূত্র ধরে যে সব গ্রেফতারের ঘটনা ঘটেছে, তা সে দিকেই দিকনির্দেশ করছে।

যদি এটি শেষ পর্যন্ত সন্ত্রাসবাদী হামলা হিসেবেই চিহ্নিত হয়, তাহলে তা হবে ২০০৭ সালের পর ভারত শাসিত জম্মু ও কাশ্মীর কিংবা পাঠানকোটের মতো তার সংলগ্ন এলাকার বাইরে বাকি দেশে প্রথম এই মাপের হামলা। ২০০৭ সালে পুনে-র জার্মান বেকারিতে শেষ এরকম বড় মাপের সন্ত্রাসবাদী হামলা হয়েছিল।

দিল্লিতে এই বিস্ফোরণের পেছনে কারা ছিল, কী কারণে বিস্ফোরণ ঘটল – তা জানতে প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলো কোনো সম্ভাবনাই নাকচ করছে না বলে জানিয়েছে।

প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, ওই বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়ে থাকতে পারে। তদন্তকারী কর্মকর্তারা কেউ কেউ আভাস দিয়েছেন, এটি একটি ‘ফিদায়িন’ ধাঁচের আত্মঘাতী হামলাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *