ঢাকার ভবন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জনবহুল শহর ঢাকা

বৃহস্পতিবার মানে ডিসেম্বরের চার তারিখ সকালে ঢাকাসহ আশেপাশের এলাকায় আবারো ভূমিকম্পে অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক, যা এর আগের ভূমিকম্পের তুলনায় কিছুটা হালকা মাত্রার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ছয়টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে।

ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে তিন কিলোমিটার উত্তরে, এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

তবে, বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ভূমিকম্পটি হয় ২১শে নভেম্বর। রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পে সারা দেশ কেঁপে উঠেছিল সেদিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *