একটি মহাসড়কের পাশে বাড়িঘরের ওপর আগুনের কালো ধোঁয়া  উড়ছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, সীমান্তে থাইল্যান্ড বিমান হামলা চালানোর পর থেকে সংঘর্ষ গুরুতর রূপ নিয়েছে

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে—যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিয়েছে।

সোমবার থেকে অন্তত তিন জন থাই সেনা ও সাত জন কম্বোডিয়ান বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতা শুরু করার অভিযোগ করছে।

সীমান্তে থাইল্যান্ডের বিমান হামলা চালানোর পর থেকে সংঘর্ষগুলো জুলাই মাসের যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুতর রূপ নিয়েছে।

সেই সময় পাঁচ দিনের সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয়েছিল এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

এরপর ট্রাম্প মালয়েশিয়ার সহায়তায় যুদ্ধবিরতি চুক্তি করান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *