ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট যুদ্ধের মাঝে আমাদের দেশে পেট্রোল পাম্পে রীতিমতো চলছে তেল যুদ্ধ। এর মাঝেই সজিব খান নামে এক তরুণ তৈরি করলেন ‘তেল কই’ অ্যাপ। এই অ্যাপ থেকে জানা যাবে কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে, আর কত বড় লাইন।

দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে তেল কেনাবেচা নিয়ে বাকবিতণ্ডার ফলে প্রাণহানির ঘটনাও ঘটে গিয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে, তেল নিয়ে এত ভয়ের কিছু নেই। কিন্তু ‘প্যানিক বায়িং’-এর নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্পে রীতিমতো চলছে হট্টগোল। এদিকে প্রয়োজনের সময় তেল না পেয়ে পাম্পে পাম্পে ঘুরে ভোগান্তিতে পড়ছেন অনেকেই।

আর ঠিক সেই চিন্তা থেকেই সজিব খান তৈরি করেছেন ‘তেল কই’ নামে একটি অ্যাপ, যেখান থেকে জানা যাবে- কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে, আর কত বড় লাইন!

ছবি: তেল কই অ্যাপের স্রষ্টা সজিব খান (সংগৃহীত)।

‘তেল কই’ অ্যাপের স্রষ্টা সজিব খান ঢাকায় বসবাস করেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি পাঠাও লিমিটেড-এর ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

তিনি জানান, ওয়েবভিত্তিক এই অ্যাপে কম্পিউটর, ট্যাব বা মোবাইল ফোন থেকে অ্যাক্সেস করা যাবে। সবাইকে সঠিক তথ্য দিয়ে এখানে কন্ট্রিবিউট করতে আহবান জানান তিনি। রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধাসহ এই অ্যাপে এই পর্যন্ত ২৮৭টি স্টেশনের খবর পাওয়া যাচ্ছে এখন। খুব সহজেই এ থেকে জানা যাবে কোন স্টেশন থেকে তেল নেয়া যাবে, আর সেখানে তেল নেওয়ার জন্য কত বড় লাইন আছে। তেল না থাকলেও সেটি নোটিফাই করা হচ্ছে এই অ্যাপে ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *