তারেক রহমান
ছবির ক্যাপশান, তারেক রহমান

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিলেন তারেক রহমান এবং একই সঙ্গে তিনি নিজেও এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনের মাত্র মাসখানেক আগে মায়ের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়ে তার নেতৃত্বেই দলের নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তার সমর্থকেরা তাকেই বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে বর্ণনা করে আসছে।

তার দল বিএনপিও তাকে ‘একক নেতা’ হিসেবে উপস্থাপন করছে, যদিও তার রাজনৈতিক প্রতিপক্ষ মি. রহমানের বিরুদ্ধে অতীতের দুর্নীতির অভিযোগ ও শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো সামনে এনে প্রশ্ন তুলছে।

মি. রহমান ও তার দল বিএনপি এসব দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে অতীতের আওয়ামী লীগ সরকারের প্রচার হিসেবে বর্ণনা করেছেন।

প্রায় সতের বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত ডিসেম্বরে ঢাকায় ফিরে তার দলের পক্ষ থেকে বর্ণাঢ্য সম্বর্ধনা পেয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *