ঢাকায় সংবর্ধনাস্থলে বক্তব্য দেন তারেক রহমান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তারেক রহমানকে ঘিরে যেমন নানা প্রশ্ন রয়েছে, তেমনি নানা চ্যালেঞ্জ রয়েছে তার সামনে

আঠারো মাস কারাগারে এবং সতেরো বছর বিদেশে কাটানোর পর সশরীরে আবার বাংলাদেশের রাজনীতির মাঠে তারেক রহমান।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তিনি। আঠারো মাস কারাগারে থাকার পর, ২০০৮ সালে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন তারেক রহমান।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গত দেড় বছর ধরেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। বিশেষ করে মা খালেদা জিয়ার স্বাস্থ্যের সংকটাপন্ন অবস্থায় তার দেশে না ফেরার সমালোচনা কম হয়নি।

অবশেষে দেশে এলেন তিনি এবং এমন একটা সময়ে ফিরলেন যখন নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে ব্যস্ততা চলছে।

বিদেশে থাকা তারেক রহমানের জন্য তার দলের নেতাকর্মীদের মধ্যে যে উদগ্রীব অপেক্ষা ছিল, সেটা তার ঢাকার ফেরার দিনে বিমানবন্দরের আশপাশে এবং পূর্বাচলের ৩০০ ফিটে দল আয়োজিত সংবর্ধনাস্থলে বিপুল মানুষের সমাগম থেকে অনেকটাই স্পষ্ট হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *