শনিবার মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান

ছবির উৎস, BNP MEDIA CELL

ছবির ক্যাপশান, শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার থেকে উত্তরবঙ্গ সফরের ঘোষণা দিলেও সফরের একদিন আগে শুক্রবার রাতে তা স্থগিত ঘোষণা করা হয়। কারণ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে।

ওই সফর স্থগিতের পরদিনই শনিবার ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভা করেন বিএনপি চেয়ারম্যান।

এই মতবিনিময় সভায় যোগ দিয়ে বিএনপি নেতা মি. রহমান জানান, আগামী ২২ তারিখ থেকে তিনি তার পরিকল্পনা নিয়ে সারাদেশের মানুষের কাছে যাবেন।

রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচনের প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো ধরনের সভা সমাবেশ বা ভোট চাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

যে কারণে উত্তরের জেলা বগুড়াসহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি নেওয়ার পরও সেই কর্মসূচি স্থগিত করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *