জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার গ্ল্যামার থেকে অনেকের মনেই প্রশ্ন আসে কিভাবে নিজেকে এত সুন্দর রাখেন অভিনেত্রী। আবার অনেকে ভাবেন ” যদি আমার ত্বকও এত সুন্দর হত”! জানেন কিভাবে নিজেকে সুন্দর রাখেন অভিনেত্রী? এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তাঁর সৌন্দর্যের রহস্য।

তামান্না বলেন, “অনেকেই নানা ধরনের অ্যালার্জি (allergy) এবং ডায়েট ইন্টলারেন্স (diet intolerance) নিয়ে ভুগেন, কিন্তু তা চিহ্নিত করতে পারেন না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি জানতাম না যে আমি গ্লুটেন (gluten) এবং কিছু দৈনন্দিন খাবার সহ্য করতে পারি না।” নিজের শরীরের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে তিনি বুঝতে পারেন কোন খাবার তাঁর জন্য ঠিক কাজ করছে। তিনি বলেন “আমি দেখেছি, গ্লুটেন এড়িয়ে চললে আমার ত্বক অনেক ভালো থাকে। তাই প্রথমেই আমাদের নিজের শরীরকে বোঝা খুব জরুরি, জানতে হবে নিজের শরীরের জন্য কোনটা প্রয়োজন। শরীর ভালো থাকলেই ত্বক ভালো থাকে।”

তবে শুধু খাবার নয়, ত্বকের যত্নতেও তিনি প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন। নিয়মিত ব্যবহার করেন চন্দন, বেসন এবং টক দই। চন্দন অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ, যা ত্বককে সতেজ রাখে এবং শুষ্কতা কমায়। বেসন প্রোটিনের উৎস, যা ব্রণ কমাতে এবং ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। আর দইয়ের প্রোবায়োটিক উপাদান ত্বককে হাইড্রেটেড রাখে। এই উপাদানগুলো প্রায় সব ধরনের ত্বকের জন্য উপযোগী।

গ্লুটেন হল এক ধরনের প্রোটিন, যা গম, বার্লি এবং রাই তে থাকে। গম সবচেয়ে বেশি ব্যবহার করেন সকলে। ময়দা এবং জল মেশানো হলে গ্লুটেন আঠালো হয়ে যায়, যা রুটি বা পাউরুটি ফোলায়। তাই গ্লুটেন ফ্রি ডায়েট মনে আটা ময়দার খাবার খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে। বাইরের প্রোডাক্ট ব্যবহার নয়। ভিতর থেকে নিজেকে সুন্দর রাখাতেই বিশ্বাস করেন অভিনেত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *