ব্যাচেলর পয়েন্ট নাটকের একটি দৃশ্য যেখানে দুই জন তরুণ লুডো নিয়ে বসে আছেন, পাশে দাঁড়িয়ে হাত মুঠো করে কিছু দেখাচ্ছেন আরেকজন

ছবির উৎস, Boom Films

ছবির ক্যাপশান, ঢাকা শহরে কয়েকজন তরুণের জীবনের নানা ঘটনা আর তাদের ঘিরে আশপাশের মানুষজনের প্রতিদিনের জীবন-যাপন, মোটাদাগে এটাই দীর্ঘ ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট এর গল্প

ঢাকা শহরের একটা অ্যাপার্টমেন্ট, যেখানে বিভিন্ন বয়সী কয়েকজন তরুণের বসবাস যারা উঠে এসেছেন মফস্বল থেকে। তাদের জীবনের নানা ঘটনা আর তাদের ঘিরে আশপাশের মানুষজনের প্রতিদিনের জীবন-যাপন, মোটাদাগে এটাই দীর্ঘ ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গল্প।

এই সময়ের তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে সিরিজটি। চারটি মৌসুম শেষে এখন প্রচারিত হচ্ছে পঞ্চম মৌসুম।

২০১৭ সাল থেকে শুরু হয়ে সিরিজটি চলছে দীর্ঘ আট বছর ধরে।

এই নাটকের জনপ্রিয়তা এমন পর্যায়ে গেছে যে, একেকটি নতুন সিজনের দাবিতে তরুণদের টিভি চ্যানেলের অফিসের সামনে মানববন্ধনের ঘটনাও ঘটেছে। সামাজিক মাধ্যমে হয়েছে প্রচুর লেখালেখি। বিভিন্ন বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে হয়েছে মিছিলও।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *