বাংলাদেশের সুপ্রিম কোর্ট
ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট

তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন হতে দিতে চাননি বা নির্বাচনে অংশ নিতে চাননি, তারাই এখন ভবিষ্যতে তত্ত্বাবধায়কের পক্ষে, এখনই নয়। ফলে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরে নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসা রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এলো কেন?

সর্বোচ্চ আদালতের রায়ে সংবিধানে আবারও পূণর্বহাল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না।

আদালতের রায় অনুযায়ী ভবিষ্যতে এই সিদ্ধান্ত কার্যকর হবে, অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই ব্যবস্থায় হতে পারে।

তবে তত্ত্বাবধায় সরকার নিয়ে দিন রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল, এখন তার পরিবর্তনে আলোচনার জন্ম দিয়েছে।

এমনকি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূণর্বহালের বিষয়ে যে রিভিউ আবেদনে করেছে, সেখানেও ভবিষ্যতের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাওয়া হয়। এই অবস্থানকে ‘রহস্যজনক’ বলেই মনে করছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *