ঢাকা-৮ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে নানান কারণে আলোচনায় রয়েছেন মির্জা আব্বাস, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মেঘনা আলম
ছবির ক্যাপশান, ঢাকা-৮ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন কারণে বেশ আলোচনায় রয়েছেন মির্জা আব্বাস, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মেঘনা আলম

অনলাইন গেম ‘পাটাব্বাস’ খেলছিলেন একজন, আর তার ওপর ঝুঁকে বেশ আগ্রহ নিয়ে খেলাটি দেখছিলেন আরো দুইজন। ঢাকার শান্তিনগর মোড়ের পাশে একটি গলিতে দেখা যায় এই দৃশ্য।

“বের হওয়ার পর থেকেই গেমটা খেলতেছি। খুব মজা পাইতেছি,” বিবিসি বাংলাকে বলছিলেন মোহাম্মদ কামরুল।

গত কিছুদিন ধরে ফেসবুকসহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নতুন ওই অনলাইন গেমটি তৈরি হয়েছে ঢাকা-৮ আসনের দুই প্রতিন্দ্বন্দী প্রার্থী মির্জা আব্বাস এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যকার সাম্প্রতিক রেষারেষির সম্পর্কের পটভূমিতে।

‘পাটাব্বাস’ নামটিও রাখা হয়েছে তাদের দু’জনের নামের সংমিশ্রণে।

“গেমটাতে নাসীরুদ্দীন পাটওয়ারী হইলো মশা। আর মির্জা আব্বাস হইলো ঢাকা-৮ এর কিং। এখন যে গেমটা খেলবে, তার কাজ হলো নাসীরুদ্দীন পাটওয়ারীর কামড় থেকে মির্জা আব্বাসকে রক্ষা করা। সেটা না করতে পারলে মির্জা আব্বাস রাগ হয়ে যায়, তখন গেমও ওভার হয়ে যায়,” বলেন মি. কামরুল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *