ঢাকার সার্ক ফােয়ারা মােড়

ছবির উৎস, BBC/SOUMITRA

ছবির ক্যাপশান, ঢাকার সার্ক ফােয়ারা মােড়, সকাল ১১টা

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে।

এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা করার দিন ধার্য হলে আওয়ামী লীগ ‘ঢাকা লকউনে’র ডাক দেয়।

ওই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত ঢাকা ও আশেপাশের এলাকায় যানবাহনে অগ্নিসংযােগ ও ককটেল বিস্ফােরণের ঘটনায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর মধ্যেও সবশেষ ১২ ঘণ্টায় অন্তত সাতটি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে সড়কে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল এবং বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে তল্লাশি করতেও দেখা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *