স্বজনদের আহাজারি

ছবির উৎস, AFP via Getty Images

ঢাকার মিরপুর এলাকার একটি পোশাক কারখানায় আগুন লেগে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। কারখানাটির শ্রমিকদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

ফলে মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হওয়া নিহত ১৬ জনের সবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতদের সবার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। আগুনে বেশ কয়েকজনের শরীর এমনভাবে পুড়ে গেছে যে, তাদের চেনার উপায় নেই বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *