রাস্তার এক পাশে চেয়ার ভাঁজ করে রাখা এবং অন্যপাশে ভাঙা চেয়ারের স্তূপ, পুলিশের জলকামান থেকে নীল রংয়ের পানি ছোঁড়া হচ্ছে

ছবির উৎস, JATIYA PARY

ছবির ক্যাপশান, শনিবার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির সমাবেশ শুরুর পর পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির ভূমিকা কী হবে– সে বিষয়ে নির্দেশনা দিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শনিবার ঢাকায় একটি সমাবেশ ডেকেছিল জাতীয় পার্টি। তবে শেষ পর্যন্ত পুলিশের বাধায় ওই সমাবেশটি পণ্ড হয়ে যায়।

জাতীয় পার্টির অভিযোগ, ঢাকার কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য তারা আগেই পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছিলো। কিন্তু তারপরও পুলিশ তাদের সমাবেশে বাধা দিয়েছে।

দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বিবিসি বাংলাকে বলেছেন, “দুপুর আড়াইটার দিকে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরেই পুলিশ হঠাৎ আমাদের সমাবেশে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে অমানবিক আচরণ করেছে।”

যদিও পুলিশের দাবি, আগে থেকে রাস্তা ছেড়ে সমাবেশ করার জন্য বলা হয়েছিল। কিন্তু রাস্তা আটকে সমাবেশের কারণেই তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *