হাসপাতালে মা ও শিশু

ছবির উৎস, AFP via Getty Images

“তিন সপ্তাহের বেশি ভুগতেছি আমি, জ্বরের প্রথমদিকে ডাক্তার ডেঙ্গু টেস্ট করিয়েছিলো। নেগেটিভ আসার কয়দিন পরে আবারো টেস্ট করতে দেয়। এবার চিকুনগুনিয়া ধরা পড়ে ” কথাগুলো বলছিলেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা মাকসুদা আনছারী।

তিনি জানান, ” এখনো পায়ের গিরায় গিরায় এতো ভয়াবহ ব্যথা কেউ কল্পনা করতে পারবে না, এখনো হাঁটতে পারি না, পা নাড়াতে খুবই কষ্ট হয়। ”

বাংলাদেশে বেশ কিছুদিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বেড়েছে। এডিস মশাবাহিত এই দুই রোগেরই উপসর্গ প্রায় একই রকম।

এ কারণে অনেক রোগীরই প্রাথমিকভাবে ডেঙ্গুর টেস্ট করানো হয়, কিন্তু এর ফল নেগেটিভ আসে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *