ডেঙ্গু
ছবির ক্যাপশান, এ বছর ডিসেম্বর পর্যন্ত ভিন্ন প্যাটার্নে ডেঙ্গু সংক্রমণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশে এ বছর এডিস মশাজনিত রোগ ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে। রোববার অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নয় জন মারা গেছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন।

গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের সাথে এ বছরের তুলনা করলে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৩ শতাংশ। মৃত্যুর হার বেড়েছে ১৬ দশমিক ৯৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে এ বছরের জানুয়ারি থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত ৪৯ হাজার ৯০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ২১২ জন।

ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ফলে জনমনে এক ধরনের উদ্বেগও তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *