ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন

ছবির উৎস, BBC/Anthony Zurcher

ছবির ক্যাপশান, ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর ঠিক আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং নিশ্চিত করেছে যে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এর কিছুক্ষণ পরই উত্তর কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে।

বিবিসির সউল সংবাদদাতা জেক কওন মনে করছেন, এই পরীক্ষাটি সম্ভবত উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে বৈধতা দেওয়ার একটি ছোট পদক্ষেপ মাত্র।

উত্তর কোরিয়ায় রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি উপরের দিকে উৎক্ষেপণ করা হয়, যা প্রায় সাত হাজার ৮০০ সেকেন্ড আকাশে উড়েছিল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *