টিম ডেভি ও হেড অফ নিউজ ডেবোরাহ টারনেস

ছবির উৎস, PA/BBC

ছবির ক্যাপশান, মহাপরিচালক টিম ডেভি ও হেড অফ নিউজ ডেবোরাহ টারনেস

বিবিসি প্যানারোমার এক তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য ভুলভাবে সম্পাদনার মাধ্যমে দর্শকদের বিভ্রান্ত করা নিয়ে সমালোচনার পর পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টারনেস।

পাঁচ বছর ধরে এই পদে থাকা মি. ডেভি সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্ক ও পক্ষপাতিত্বের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছিলেন।

দ্য টেলিগ্রাফ সোমবার বিবিসির ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মেমো প্রকাশ করেছে, যাতে দেখা যায় প্যানারোমা প্রোগ্রামটিতে মি. ট্রাম্পের বক্তৃতার দুইটি অংশ একত্রে এমনভাবে সম্পাদনা করা হয়েছিলো, যাতে মনে হয় তিনিই ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গাকে উস্কে দিয়েছিলেন।

যুক্তরাজ্যের রাজনীতিকরা আশা করেছেন যে, এই পদত্যাগের ফলে পরিবর্তনের সূচনা হবে। মি. ট্রাম্পও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

একই দিনে বিবিসির মহাপরিচালক ও হেড অফ বিবিসি নিউজের পদত্যাগের ঘটনা নজিরবিহীন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *