২০১৭ সালের ছবিতে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ২০১৭ সালের ছবিতে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প। যদিও এখন দুই দেশের সম্পর্ক ‘আইসিইউ’তে, বলছেন একজন বিশ্লেষক

রাশিয়ার কাছ থেকে তেল নেয়, এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের বিল ভারতের জন্য নতুন টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। এই বিলটির নাম ‘রাশিয়ান স্যাংশনস বিল’।

ধারণা করা হচ্ছে, এই বিল পাস হলে ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর আমেরিকা চাপ তৈরি করার সুযোগ পাবে, যাতে তারা রাশিয়া থেকে সস্তা তেল কেনা বন্ধ করে। বিলটির অনুমোদন দেয়া হয়েছে, যদিও ভোটাভুটি এখনও হয়নি।

আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় এটি চূড়ান্ত করা যায়নি।

ট্রাম্প বলছেন, তাকে শুধু একটি জিনিসই থামাতে পারে, যেটি তার ‘নিজস্ব নীতি’, ও ‘নিজস্ব মন’। মার্কিন প্রেসিডেন্টের ধারাবাহিক সিদ্ধান্তের পর ভারতে প্রশ্ন উঠছে, তার কি আদৌ কোনো সীমা আছে? বিলটি পাস হয়ে গেলে ভারতের উপর কী প্রভাব হবে?

ভারতের ওপর প্রভাব

রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত শীর্ষ দেশগুলির মধ্যে একটি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত শীর্ষ দেশগুলির মধ্যে একটি

গত বছরের অগাস্ট মাসে যখন ডোনাল্ড ট্রাম্প বেশি শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন, তখন দিল্লির দিক থেকে পাল্টা জবাব দেয়া হয়েছিল। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে যে নিশানা করছে, অথচ তারা নিজেরাই তো রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালাচ্ছে বলে উল্লেখ করেছিল দিল্লি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *