সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের ছক! প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান ওঠানামার খুব কাছেই খোঁজ মিলল সন্দেহভাজন পরিকাঠামোর। সেটি ‘স্নাইপার’দের ঘাঁটি হলেও হতে পারে বলে আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের। বিষয়টি সামনে আসতেই ফ্লরিডা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তাতেও কোনও ঝুঁকি নেননি মার্কিন গোয়েন্দারা। জানা যায়, নিরাপত্তার কারণে অপেক্ষাকৃত ছোট সিঁড়ি ব্যবহার করে এয়ার ফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প। ঘটনায় প্রশ্নের মুখে তাঁর নিরাপত্তা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
