ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান

ছবির উৎস, x.com/G37Chambers

ছবির ক্যাপশান, ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক পদে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান আর না থাকার খবর নিয়ে বাংলাদেশে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

মি. ক্যাডম্যানের না থাকার খবরটি প্রথম এসেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের ফেসবুক ও এক্স-হ্যান্ডেলে দেয়া পোস্টের মাধ্যমে, যা পরে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত নভেম্বেরেই টবি ক্যাডম্যানের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি শেষ হয়েছে।

মি. ক্যাডম্যানকে উদ্ধৃত করে ডেভিড বার্গম্যান লিখেছেন যে, সরকার তার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও তিনি তাতে রাজি হননি।

কিন্তু কেন তিনি চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদে নতুন করে থাকতে চাননি সেটি তিনি প্রকাশ করেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *