হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফেব্রুয়ারি ২০২৫

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফেব্রুয়ারি ২০২৫

সপ্তাহদুয়েক আগেকার কথা। বিবিসির বিজনেস এডিটর সাইমন জ্যাক আমেরিকার বৃহত্তম ব্যাঙ্ক জেপি মর্গানের প্রধান জেমি ডিমনের একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন, আর সেটি শেষ হওয়ার পরেই কথায় কথায় তিনি একটি ছোটখাটো ‘বোমা’ ফাটান।

ডিমন জানান, মার্কিন প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা তাকে জানিয়েছেন বিস্তর জটিলতার পর ভারত ও আমেরিকার মধ্যে ট্যারিফ নিয়ে অবশেষে একটি ‘ব্রেকথ্রু’ হয়ে গেছে – আর যা থেকে আশা করা যেতে পারে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হওয়া এখন নেহাত সময়ের অপেক্ষা।

পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ আর বিশ্বের বৃহত্তম গণতন্ত্রর মধ্যে এই সমঝোতা হয়ে গেলে সেটা যে ঐতিহাসিক একটি পদক্ষেপ হবে, তা নিয়ে জেমি ডিমনের অন্তত কোনও সংশয় ছিল না।

সাইমন জ্যাককে জেপি মর্গানের চেয়ারম্যান এই প্রসঙ্গে আরও কিছু তথ্য শেয়ার করেছিলেন, কিন্তু সেগুলো ‘অফ দ্য রেকর্ড’ ছিল বলে এখানে লেখা সম্ভব নয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *