আইসিসিকে পিসিবি - বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে 'বাংলাদেশের অবস্থান যৌক্তিক'
ছবির ক্যাপশান, আইসিসিকে পিসিবি – বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে ‘বাংলাদেশের অবস্থান যৌক্তিক’

আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ভারতে না খেলতে চাওয়ার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বর্তমান আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে পিসিবি জানিয়েছে, এই সময়ে বাংলাদেশ দলের ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক। চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি চায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।

তবে আইসিসির অবস্থান এখনো অপরিবর্তিত। সংস্থাটি শুরু থেকেই বিশ্বকাপের নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনের বিপক্ষে রয়েছে।

শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজক হলেও বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার বিষয়ে আইসিসি এখন পর্যন্ত রাজি হয়নি। গত সপ্তাহে বিসিবির সঙ্গে বৈঠকেও তারা এই অবস্থান স্পষ্ট করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *