আইসিসির সিদ্ধান্ত- বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

ছবির উৎস, Getty Images/ICC/BCB

শেষ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলা হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশ দলের পরিবর্তে স্কটল্যান্ডকে এই টুর্নামেন্টে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেনর নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শনিবার সন্ধ্যায় একটি বিবৃতি দিয়ে আইসিসি এই খবর নিশ্চিত করে।

এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, শুক্রবার সন্ধ্যায় ই–মেইলের মাধ্যমে বিসিবিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি।

ভারতের মাটিতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে প্রায় তিন সপ্তাহ আলোচনা চলার পর এই সিদ্ধান্ত এলো।

এর আগে বিসিবি আইসিসিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ভারত সফরের অনুমতি দেয়নি ক্রিকেটারদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *